Bangla Jago tV Desk : আবারও একবার বাংলায় হাওয়ার বদল। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের হাওয়ার বদল হবে বড় রকম। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এমনকি রাতের দিকে বাড়বে তাপমাত্রা। বাড়বে জলীয় বাষ্প এবং আপেক্ষিক আদ্রতা। এই সপ্তাহ তেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হবে নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগরেও তৈরি হবে ঘূর্ণাবর্ত। ২৯ শে নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।
জানা যাচ্ছে প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন জেলা গুলিতে রাতের দিকে তাপমাত্রা বাড়বে। সোমবার বিকেল পর্যন্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। মঙ্গলবার বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বহাল থাকবে।
ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা পশ্চিমের জেলাতেও। আপাতত উত্তরবঙ্গের আকাশ মেঘমুক্ত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে নভেম্বরের শেষ তিনটি দিনে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতে আপাতত কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
FREE ACCESS