Bangla Jago TV Desk : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে রাতের তাপমাত্রা বাড়বে। আপাতত পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গলবার-বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আপাতত শীতের আমেজ বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
সকাল সন্ধ্যে শীতের আমেজ অনুভূত হবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।
FREE ACCESS