Bangla Jago TV Desk : আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কার্যত থমকে যাবে শীতের আগমনী। সামান্য বাড়বে তাপমাত্রা। তার আগে আগামী ৪৮ ঘন্টায় শীতের আমেজ রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত।
এই ঘূর্ণাবর্ত থেকেই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। আপাতত পরিষ্কার আকাশ। আগামী দুদিন এই শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। সকাল সন্ধ্যে শীতের আমেজ। মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।
পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও।
FREE ACCESS