Bangla Jago Desk: বঙ্গে শীতের আগমন এখনও কিছুটা দেরি। তবে ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজ অনুভব করা যাবে বলে আশা করা হচ্ছে। এখন অবশ্য কাকভোরে হালকা ঠাণ্ডা পাওয়া গেলেও বেলা বাড়তে শীত উধাও। ফলে হাড়কাপানো শীত আসার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজ অনুভব করা যাবে। তবে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।
চলতি সপ্তাহেই উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালো মেঘে ঢেকে থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার সেরকম হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। তবে রাতের দিকে শীত অনুভব করা যাবে।
আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা গুলিতে ঠান্ডা অনুভব হবে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার সেরকম হেরফের হবে না। আগামী তিন চার দিন উত্তরবঙ্গে সমস্ত জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
Free Access