ad
ad

Breaking News

‘মিগজাউম’

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আছড়ে পড়ার আগেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস

Bangla Jago Tv Desk : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ মঙ্গলবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন। এর প্রভাবে বাংলার ১১টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ বর্তমানে পণ্ডিচেরি থেকে ২২০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। […]

Bangla Jago Tv Desk : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ মঙ্গলবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন। এর প্রভাবে বাংলার ১১টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ বর্তমানে পণ্ডিচেরি থেকে ২২০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে।

নেল্লোর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং মছলিপত্তনম থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে। কার্যত উধাও শীতের আমেজ। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নামতে পারে পারদ। তামিলনাড়ু, পণ্ডিচেরি, অন্ধ্রপ্রদেশে উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

FREE ACCESS