চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রথে দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ওড়িশা ও বাংলার উপকূলের উপর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার উপরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ( Weather Update)
[আরও পড়ুনঃ Badrinath Tragedy: প্রকৃতির রুদ্ররূপ! অলকানন্দা নদীতে বাস উল্টে নিখোঁজ অন্তত ১০, বহু মৃত্যুর আশঙ্কা]
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন বৃষ্টি হবে হুগলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এইসব জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝারগ্রাম,পুরুলিয়া ,বীরভূম প্রভৃতি জেলায় বিক্ষিপ্ত কৃষ্টি হবে। রথের দিন ভিজবে দক্ষিণবঙ্গ।( Weather Update)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার দার্জিলিং কালিম্পংজলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।