ad
ad

Breaking News

Annapurna scheme

অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ! ২০ তারিখ থেকে চালু হচ্ছে বিশেষ অভিযোগ পোর্টাল

আগামী ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে একটি বিশেষ পোর্টাল।

wb-government-to-launch-portal-for-annapurna-scheme

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: অন্নপূর্ণা যোজনায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দিতে বড় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে একটি বিশেষ পোর্টাল। সরকারের এই পদক্ষেপে যেমন ‘যোগ্য’ হওয়া সত্ত্বেও অর্থ না পেলে অভিযোগ জানানো যাবে, ঠিক তেমনই কোনো ‘অযোগ্য’ ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত থাকলে সেই বিষয়েও আপত্তি জানাতে পারবেন যে কোনো নাগরিক। প্রাপ্ত অভিযোগ বা আপত্তির সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। সম্পূর্ণ ব্যবস্থাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিটি ওয়ার্ডে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যারা উপভোক্তাদের আবেদনে সহায়তা করবে।

মঙ্গলবার মহাজাতি সদনে আয়োজিত এক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত হয়ে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকদের সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার ৭টি বিধানসভা এলাকার প্রায় ৭৬ হাজার ৮১৭ জন মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। পর্যায়ক্রমে কোটি কোটি আবেদনকারীর তথ্য যাচাই করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়ার কাজ চলছে। কোনো কারণবশত নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী টাকা না পেলে উক্ত পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন বা অভিযোগ জানাতে পারবেন।

প্রশাসনিক শৃঙ্খল বজায় রেখে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে বলে জানানো হয়েছে। এর জন্য উপভোক্তাদের কোথাও ঘোরঘুরি করার প্রয়োজন হবে না। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে তৈরি হতে চলা কমিটিগুলি কেবল প্রকল্প সংক্রান্ত কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় স্তরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাঁদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়াতে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে।