ad
ad

Breaking News

Mamata Banerjee

ধর্মতলায় ভোটারদের নথি দেখিয়ে বিজেপি ও কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিজেপি বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করছে বলেও তিনি তোপ দাগেন।

voter-list-controversy-mamata-banerjee-bhawanipur-protest

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: প্রতিশ্রুতি মতো শনিবার ধর্মতলার ধরনা মঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাজির করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপি যোগসাজশ করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে। এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।

এদিন মঞ্চে নাম বাদ যাওয়া বেশ কিছু ভোটারকে নথিপত্রসহ হাজির করেন মমতা। উপস্থিত জনতাকে তাঁদের নথিপত্র দেখিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আধার কার্ড ও বৈধ প্রমাণপত্র থাকা সত্ত্বেও কেন এই মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো? তিনি অভিযোগ করেন, বিজেপি ও পক্ষপাতদুষ্ট কমিশন সুপ্রিম কোর্টের রায় অমান্য করে এই কাজ করছে।

মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকার আগে নোট বন্দি করেছিল, আর এখন ‘ভোট বন্দি’ করার ষড়যন্ত্র করছে। তাঁর মতে, বিজেপি শুধু ভোট নয়, দেশের সংবিধান এবং গণতন্ত্রকেও বন্দি করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিজেপি বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করছে বলেও তিনি তোপ দাগেন। তৃণমূল নেত্রীর দাবি, সুপ্রিম কোর্ট ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নির্দেশ দিলেও কমিশন তা পালন করেনি। এই অবিচারের বিরুদ্ধে তিনি জনতার দরবারে বিচার চেয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, লড়াইয়ের ময়দান থেকে বাংলা পিছু হটবে না এবং বাংলার মানুষই ব্যালট বক্সে এর যোগ্য জবাব দেবে।