চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: বিগত প্রায় দেড় দশকে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস সরকারের নানাবিধ উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ঘাসফুল শিবিরের নেতৃত্ব। ‘উন্নয়নের পাঁচালি’র মাধ্যমে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজ্যের অগ্রগতির ধারা বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করছে জোড়াফুল শিবির। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের এই বিশেষ কর্মসূচি এখন তুঙ্গে।
এই প্রচার কর্মসূচির অংশ হিসেবেই প্রখ্যাত সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। সৌজন্যমূলক এই সাক্ষাতে তিনি সুরকারের হাতে ‘উন্নয়নের পাঁচালি’র বিশেষ উপহারের বাক্স তুলে দেন। এর পাশাপাশি সাফল্যের খতিয়ান সম্বলিত ‘রাজ্যের রিপোর্ট কার্ড’ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যক্তিগত চিঠিও তাঁর হাতে অর্পণ করা হয়।
সাংসদ নাদিমুল হক এই সাক্ষাতের মুহূর্তগুলি সমাজমাধ্যমে শেয়ার করে জানিয়েছেন যে, গত ১৫ বছরে বাংলাকে আমূল বদলে ফেলার যে লক্ষ্য তাঁরা স্থির করেছিলেন, তা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যের সার্বিক অগ্রগতির প্রতি তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার যে অটুট, সেই বার্তাও তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পুনরায় নিশ্চিত করেছেন। বাংলার বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার কাছেই উন্নয়নের এই জয়গান পৌঁছে দিতে এখন তৎপর শাসকদল।