ad
ad

Breaking News

TODAY

রাজপথে মমতা, নদিয়ায় অভিষেক, হাইকোর্টে ইডির পাল্টা মামলা তৃণমূলের, আর কী রয়েছে আজ?

মামলায় ইডি ও আইপ্যাক- উভয়কেই যুক্ত করা হয়েছে। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি।

TODAY: Mamata's Protest, Abhishek’s Rally, and WPL 2026

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ১. I-PAC দফতরে ইডি হানার প্রতিবাদে আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের দফরে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার মিছিল করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টায় যাদবপুর 8বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই মিছিল (TODAY)।

২. আইপ্যাক–ইডি অভিযান নিয়ে কলকাতা হাই কোর্টে তৃণমূলের মামলা
আইপ্যাকের বাড়ি ও দফতরে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এই অভিযান বেআইনি এবং ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলায় ইডি ও আইপ্যাক- উভয়কেই যুক্ত করা হয়েছে। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি।

৩. মমতার বিরুদ্ধে ইডির মামলা ও পাল্টা তৃণমূলের আবেদন
কলকাতার দু’টি জায়গায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছে ইডি। সাংবিধানিক পদের অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও মামলা করেছে তৃণমূল। দু’টি মামলাই শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠতে পারে (TODAY)।

৪. রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা
জেলায় জেলায় শুরু হয়েছে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি। তারই অংশ হিসেবে শুক্রবার নদিয়ার রানাঘাটে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শেষে SIR-এর খসড়া তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত ভোটারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

৫. ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক
রানাঘাটের কর্মসূচির পর ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৬. রাজ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডার দিনভর কর্মসূচি
বৃহস্পতিবার দু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শুক্রবার সকালে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন করবেন তিনি। পরে কল্যাণী এইমস-এর একাধিক নতুন বিভাগের উদ্বোধনে যোগ দেবেন তিনি (TODAY)।

৭. আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল, প্রথম দিনেই হাইভোল্টেজ ম্যাচ
শুক্রবার থেকেই শুরু হচ্ছে ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স ও স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। সম্প্রচার হবে স্টার স্পোর্টস ও জিয়োহটস্টার অ্যাপে।

৮. ভেনেজুয়েলায় মার্কিন হামলা, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০০
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের অন্তর্বর্তী প্রশাসন। কিউবার দাবি, নিহতদের মধ্যে তাদের সেনা ও গুপ্তচর সংস্থার ৩২ জন রয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর খনিজ তেলের নীতি বদলাতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

৯. রাজ্যে আরও দু’দিন শীত ও ঘন কুয়াশার সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আরও দু’দিন ঠান্ডা থাকবে, তার পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র ঘন কুয়াশা থাকবে। দক্ষিণে দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটার পর্যন্ত, উত্তরের কয়েক জেলায় ৫০ মিটার পর্যন্ত নামার আশঙ্কায় সতর্কতা জারি। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (TODAY)।