ad
ad

Breaking News

Today News

ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল থেকে মোদীর ‘মন কি বাত’, একনজরে সারাদিনের বিশেষ

একদিকে প্রধানমন্ত্রীর বিশেষ রেডিও বার্তা, অন্যদিকে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি- সব মিলিয়ে রবিবারের শিরোনামে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

Today News: PM Modi's Mann Ki Baat, TMC Rallies

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ছুটির দিন হলেও রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচিতে আজ সরগরম থাকতে চলেছে রাজ্য তথা দেশ। একদিকে প্রধানমন্ত্রীর বিশেষ রেডিও বার্তা, অন্যদিকে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি- সব মিলিয়ে রবিবারের শিরোনামে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় (Today News)।

১. মোদীর ‘মন কি বাত’
আজ সকাল ১১টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩০তম পর্ব। বছরের শুরুতেই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী কী বিশেষ বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

২. ব্লকে ব্লকে তৃণমূলের কর্মসূচি
‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আজ রাজ্যের প্রতিটি ব্লকে বড়সড় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল দলের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে আজ ঘাসফুল শিবিরের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Today News)।

৩. শুভেন্দু অধিকারীর ঠাসা কর্মসূচি
আজকের দিনটি ব্যস্ততায় কাটবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। সকালে নিজের কেন্দ্র নন্দীগ্রামে ৪৬টি পৃথক স্থানে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করেছেন তিনি। এরপর বিকেলে রানাঘাটে কবি কৃত্তিবাস ওঝার মূর্তি উন্মোচন অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

৪. দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এর ফলে কলকাতা ও হাওড়ার সংযোগকারী বিকল্প রাস্তাগুলোতে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে (Today News)।

৫. ক্রিকেটের লড়াই: ভারত বনাম নিউজিল্যান্ড
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ গুয়াহাটির মাঠে নামছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ তে এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের দল। আজ জিতলেই সিরিজ হাতের মুঠোয় আসবে ভারতের। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই হাড্ডাহাড্ডি লড়াই (Today News)।