ad
ad

Breaking News

TMC Slams

SIR শুনানিতে পড়ে গিয়ে হাড় ভাঙল বৃদ্ধার, কমিশনকে তীব্র ধিক্কার তৃণমূলের

তাঁর বাম হাত ভেঙে গিয়েছে এবং কোমরেও চোট লেগেছে। বর্তমানে তিনি বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

TMC Slams 'Torture Commission' After Elderly Woman’s Injury

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: নির্বাচন কমিশনের শুনানিতে যোগ দিতে এসে চরম দুর্ভোগের শিকার মুর্শিদাবাদের এক বৃদ্ধা। লাইনের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে হাত ভাঙল ৬৫ বছর বয়সি সিরিফা বেওয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে ‘নির্বাচন কমিশন’-এর বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস (TMC Slams)।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ধিক্কার জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশ মেনে কাজ করছে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা ভাবছে না। তাদের দাবি, “বাংলার মানুষের আর কত ক্ষতি করবে ‘নির্যাতন’ কমিশন? বিজেপির পায়ে তেল ঘষতে ঘষতে এরা মানবিকতা বহু আগেই ভুলেছে। বিনা প্রস্তুতিতে অপরিকল্পিত SIR চাপিয়ে দিয়ে সাধারণ বাঙালির জীবনকে এরা নরক গুলজার করে তুলেছে। শুনানিতে এসে পড়ে গিয়ে হাত ভাঙল মুর্শিদাবাদের ৬৫ বছরের বৃদ্ধা সিরিফা বেওয়ার। এখন চিকিৎসার খরচ বা ক্ষতিপূরণ নির্বাচন কমিশন দেবে? গরিব বাঙালিদের এইভাবে বিপদে ফেলে মজা পায় দিল্লির দালালরা। ধিক্কার!”

রানিনগর থানার সরন্দাজপুর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা মঙ্গলবার রানিনগর-১ ব্লক অফিসে শুনানিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের চাপে বিশৃঙ্খলা তৈরি হলে তিনি ছিটকে পড়ে যান। তাঁর বাম হাত ভেঙে গিয়েছে এবং কোমরেও চোট লেগেছে। বর্তমানে তিনি বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (TMC Slams)।

আহত সিরিফা বেওয়ার ভাইপো আবুল হোসেনও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে জানান, নির্বাচন দফতরের গাফিলতির কারণেই তাঁর পিসিকে এই বৃদ্ধ বয়সে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কোনও আধিকারিক এই ক্ষতির দায় নেবেন না বলেই তাঁর আক্ষেপ (TMC Slams)।