ad
ad

Breaking News

TMC

TMC: ছাব্বিশের আগে ২১-এর সমাবেশ, মমতার বার্তা  লড়াইয়ের প্রেরণা 

বিজেপি-র বাংলা ও বাঙালি বিদ্বেষের রাজনীতির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

TMC Begins Official Preparations for July 21 Martyrs’ Rally

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: একুশে জুলাই-এর শহিদ সমাবেশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার ধর্মতলায় শহিদ মঞ্চের খুঁটি পুজো হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ।মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের বার্তা শোনার জন্য রেকর্ড ভিড় হবে,জানিয়েছেন তৃণমূল নেতারা। বিজেপি-র বাংলা ও বাঙালি বিদ্বেষের রাজনীতির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

[আরও পড়ুন: Sandipta Debut: হিন্দি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় সন্দীপ্তা সেন, কোন সিরিয়ালে ধরা দেবেন অভিনেত্রী?]

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে তৃণমূলের (TMC) একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ  আলাদা গুরুত্ব বহন করছে।একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের সুর বেঁধে দেবেন। ৯৩-এ বাম সরকারের গণতন্ত্র হরণের অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দেন।১৩জন শহিদের বলিদান,আত্মত্যাগ আর সংগ্রাম এখনও তৃণমূল কর্মীদের লড়াইয়ের প্রেরণা জোগায়। আবেগময় একুশের শহিদ মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সংগ্রামের আহ্বান জানান।

বিজেপির বাঙালি বিদ্বেষ, কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের সাফল্যের কথা মমতার বার্তায় উঠে আসতে পারে তৃণমূল (TMC) নেতা-কর্মীরা মনে করছেন। রাজনীতির এই প্রেক্ষাপটে, ছাব্বিশের মেগা ভোটের আগে শহিদ সমাবেশে রেকর্ড জমায়েতের প্রস্তুতি শুরু করল তাঁরা। মঙ্গলবার ধর্মতলায় শহিদ সমাবেশের আগে খুঁটি পুজো হয়। আনুষ্ঠানিকভাবে একুশে জুলাই প্রস্তুতি শুরু হয়ে গেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ও তৃণমূল (TMC) যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ,ছাব্বিশের লক্ষ্যভেদের আগে এই মেগা সমাবেশের তাত্পর্য ব্যাখা করেন। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, প্রত্যেক বছর একুশে জুলাই তার পুরনো রেকর্ড ভেঙে দেয়। লক্ষ লক্ষ মানুষ এসে জমা হন এই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দিকনির্দেশ শোনার জন্য। এবারও রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হবে ধর্মতলায়। তিনি বাঙালি বিদ্বেষের নিন্দা করেন।

অগাষ্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজে নামছে। সেই ভোটার তালিকা সংশোধনের সময় যাতে একজনও বৈধ ভোটারের নাম না বাদ পড়ে তারজন্য কমিশনের কাছে দাবি রেখেছে তৃণমূল।তাই এবারের একুশের সমাবেশে,নাগরিক অধিকার থেকে জাতীয় স্তরের লড়াই সংগ্রাম নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখাতে পারেন বলে মনে করছেন তৃণমূল (TMC) নেতা-কর্মীরা।