গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের গ্রামবাসীদের সহযোগীতায় দুই তন্বীর বিয়ের ভিডিয়ো ছেয়ে যায় সমাজমাধ্যমে। জানা গিয়েছে, ৫ নভেম্বর সেই ভিডিয়ো সামনে এলেও তাঁদের বিয়ে হয়েছে ৪ নভেম্বর। তাঁদের নিয়ে নানা মহলে নানা সমালোচনার ঝড় উঠেছে। কেউ নিন্দা করেছে কেউ বা প্রশংসায় ভড়িয়েছে। এবার তাঁদেরকে সংবর্ধনা জানাল তৃণমূল কংগ্রেস। প্রশংসা করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (TMC)।
Riya and Rakhi, a couple from the Sundarbans, recently got married — with the full support of their entire village. In a rare and heartwarming gesture, the community stood by them and celebrated their union.
Today, the Trinamool Congress (TMC) felicitated the couple, and party… pic.twitter.com/VLzJ8wQfw5
— Kamalika Sengupta (@KamalikaSengupt) November 10, 2025
এদিন রিয়া-রাখীকে সংবর্ধনা দেওয়ার কিছু ছবি পোস্ট করে রিয়া-রাখীর আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে অভিষেক লিখেছেন, “সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ – স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার। সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের। সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম ক’রে লক্ষ্যে স্থির থেকেছেন – প্রকৃত ভালবাসাকে প্রাধান্য দিয়েই। তাঁদের এই পবিত্র ভালবাসা চিরঅক্ষয় থাকুক। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর এই নবদম্পতিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ওদের জীবনে। রঙিন হয়ে উঠুক আগামীর পথ (TMC)।”
Riya and Rakhi, a couple from the Sundarbans, recently got married — with the full support of their entire village. In a rare and heartwarming gesture, the community stood by them and celebrated their union.
Today, the Trinamool Congress (TMC) felicitated the couple, and party… pic.twitter.com/VLzJ8wQfw5
— Kamalika Sengupta (@KamalikaSengupt) November 10, 2025
তিনি তাঁর পোস্ট-এ আরও যুক্ত করেছেন, “বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জোরেই আমাদের সমাজ অচলায়তন ভেঙে ও সংকীর্ণতাকে পিছনে ফেলে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।”
ছবি পোস্ট করার আগে ফেসবুকে তিনি একটি ভিডিয়োও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ফোনে তিনি রিয়া-রাখীর সাহসীকতার জন্য প্রশংসা করছেন (TMC)।