ছবিঃ নিজস্ব
Bangla Jago Desk: বাংলা ছবি মানেই উত্তম কুমার। মৃত্যুর ৪৪ বছর পরও আজও প্রজন্মের পর প্রজন্ম মহানায়ক বলতে বাঙালি এখনও উত্তম কুমারকেই চেনেন। ২৪ জুলাই এখনও সেই ভুবন ভোলানো হাসি ধরা পড়ে বাঙালির নস্ট্যালজিয়ায়। সেই একই কথা বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও উঠে এল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মায়ের সঙ্গে খুব ছোটবেলায় উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। তিনি আপামোড় বাঙালির হৃদয়ে রয়েছেন। উত্তম কুমার বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন।
২০২৩ সাল পর্যন্ত ২৩ জন অভিনেতা, অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানিয়েছি। বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে ১৪১ জনকে। চলচ্চিত্রে অবদানের জন্য ২১ জনকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
উত্তম স্মরণ মঞ্চ থেকে এবারের ‘মহানায়ক’ সম্মান দেওয়া হল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্য়োপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রর মতো শিল্পীরা এবছর মহানায়ক সম্মান পেলেন। দিল্লিতে থাকার কারণে অনুষ্ঠানে যোগ দিতে রচনা। গত বছর একই দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। অভিনেতা অভিনেত্রীদেরকে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে হাতে তুলে দেওয়া হবে মহানায়ক সম্মান ।