ad
ad

Breaking News

কলকাতা

কলকাতায় চালু হল দেশের প্রথম মহাকাশ জাদুঘর! টিকিট কেটে কী কী দেখাতে পাবেন? দেখুন

Bangla Jago TV Desk : কলকাতায় রবিবার থেকে চালু হল দেশের প্রথম এবং একমাত্র মহাকাশ বিজ্ঞান জাদুঘর। বাইপাস সংলগ্ন একটি বেসমেন্টে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে ১২০০টি নানান ধরনের মহাজাগতিক সামগ্রী। এর মধ্যে রয়েছে রাইট ব্রাদার্সের তৈরি উড়োজাহাজের রেপ্লিকা, বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর মাটিতে এসে পড়া উল্কাপিণ্ডের অংশবিশেষ, অ্যাপোলো ২১ স্পেসক্র্যাফট ক্যাপসুল মডেল, […]

Bangla Jago TV Desk : কলকাতায় রবিবার থেকে চালু হল দেশের প্রথম এবং একমাত্র মহাকাশ বিজ্ঞান জাদুঘর। বাইপাস সংলগ্ন একটি বেসমেন্টে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে ১২০০টি নানান ধরনের মহাজাগতিক সামগ্রী। এর মধ্যে রয়েছে রাইট ব্রাদার্সের তৈরি উড়োজাহাজের রেপ্লিকা, বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর মাটিতে এসে পড়া উল্কাপিণ্ডের অংশবিশেষ, অ্যাপোলো ২১ স্পেসক্র্যাফট ক্যাপসুল মডেল, অসংখ্য কিংবদন্তী মহাকাশচারীর অটোগ্রাফ সম্বলিত ছবি ইত্যাদি।

মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। মিউজিয়ামে প্রবেশের জন্য টিকিট মূল্য লাগছে ১০০ টাকা। তবে একসঙ্গে ২৫টির বেশি টিকিট কাটলে বিশেষ ছাড় পাওয়া যাবে। বিশেষ করে পড়ুয়াদের জন্য বাড়তি সুযোগ থাকছে। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

আপাতত শনিবার এবং রবিবার এই দুটি দিন সকাল নয়টা থেকে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকবে। মিউজিয়ামটি চালু হওয়ার পর থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শীতের আমেজ গায়ে মেখে এতদিন যাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা জাদুঘরে ভিড় জমাতেন তাঁদের অনেকেই এখন এই মহাকাশ জাদুঘরে যাচ্ছেন।

 

FREE ACCESS