ad
ad

Breaking News

Weather

এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা! ফের কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

Temperatures will rise in one fell swoop! When will it rain again in South Bengal?

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই চরচড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীরা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।  দুদিন ধরেই আদ্রতা জনিত অস্বস্তি তৈরি হয়েছে সকলের মধ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে এইরকমই আদ্রতা বজায় থাকবে কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা গুলিতে। 

জুনের শুরুতেই রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের। জুনের মাঝে মাঝে অব্দি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে কোথায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণ বঙ্গবাসীদের।

আপাতত গরম ও জলীয় বাষ্পে জোড়া ফালায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের। আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের অনুমান নির্ধারিত সময় ১০ জুনের পর এই বর্ষে ঢোকার সম্ভাবনা। মঙ্গলবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯১ শতাংশ। 

তবে উত্তরবঙ্গে প্রবেশ করেছি বর্ষা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিভিন্ন অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।