চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: প্রাথমিক শিক্ষায় ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে বিক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন একদল চাকরি প্রার্থীর দল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকের বিপুল শূন্যপদ পড়ে থাকলেও, নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে না। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে (Teacher Recruitment Protest)।
আরও পড়ুনঃ সুর বদল তরুণ বিপ্লবীদের! নেপালের অন্তর্বর্তী সরকারের দৌড়ে নতুন নাম
ফের নিয়োগের দাবিতে রাজপথে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে ফের উত্তাল হয়ে উঠল ধর্মতলা ও বিধানসভা সংলগ্ন এলাকা। প্রাথমিকে প্রায় ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবারের আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত। ধর্মতলায় প্রথমে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। এরপর আচমকাই মিছিল করে বিধানসভার দিকে এগিয়ে যান তাঁরা। এমন হঠাৎ কৌশল বদলে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা।
বিধানসভার সামনে বিক্ষোভ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের pic.twitter.com/hXJXzhmLpS
— Bangla Jago Tv (@BanglaJagotv) September 11, 2025
ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। কিন্তু চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনেকে রীতিমতো রাস্তায় শুয়ে পড়েন। তাঁদের সরাতে গেলেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। একসময় পুরো বিধানসভা গেটের সামনেই তৈরি হয় রণক্ষেত্রের চেহারা। আন্দোলনকারীদের সাফ হুঁশিয়ারি—আজ, এখনই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। নাহলে রাজপথ ছাড়া হবে না। তাঁদের কথায়, “আমরা টেট উত্তীর্ণ, অথচ চাকরি নেই। সরকার আশ্বাস দেয়, কিন্তু বাস্তবে কিছু হয় না। এবার আর ধোঁকা নয়, নিয়োগ চাই।”
বিধানসভার সামনে বিক্ষোভ, ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল রাজপথ pic.twitter.com/pRHX7qUoBS
— Bangla Jago Tv (@BanglaJagotv) September 11, 2025
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এই বিক্ষোভের জেরে ধর্মতলা-চৌরঙ্গী ও আশেপাশের রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। নাকাল হতে হয় সাধারণ মানুষ ও অফিসযাত্রীদের। উল্লেখ্য, গত কয়েক মাসে বারবার নিয়োগ দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। কখনও স্কুল শিক্ষা দফতরের সামনে, কখনও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছেও বিক্ষোভ হয়েছে।