ad
ad

Breaking News

Taratala Flyover Closure Kolkata

Taratala Flyover: টানা ৪ দিন বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার! জেনে নিন বিকল্প রুট

রাজ্যের পূর্ত দপ্তর (PWD) এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যৌথভাবে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Taratala Flyover Closure Kolkata

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: লোড টেস্টিংয়ের কারণে সাময়িকভাবে বন্ধ থাকছে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত তারাতলা ফ্লাইওভার। শনিবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে আগামী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই উড়ালপুলটিতে যান চলাচল বন্ধ থাকবে। রাজ্যের পূর্ত দপ্তর (PWD) এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যৌথভাবে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই চার দিন ধরে সেতুর কাঠামোগত সক্ষমতা যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ কাজ চলবে (Taratala Flyover)।

আরও পড়ুনঃ West Bengal Cold Weather: জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে! উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে?

এই উড়ালপুল বন্ধ থাকার কারণে তারাতলা ক্রসিং সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে। তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে যাত্রীদের এই সময়কালে তারাতলা ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথ ব্যবহারের নির্দেশিকাও জারি করা হয়েছে। বেহালা থেকে আলিপুরের দিকে যে সমস্ত গাড়ি চলাচল করে, সেগুলিকে তারাতলা ফ্লাইওভার বন্ধ থাকাকালীন করুণাময়ী সেতু ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলির জন্য বিকল্প রুট হিসেবে দুর্গাপুর সেতু, হাইড রোড এবং নিউ আলিপুর হয়ে যাতায়াতের কথা বলা হয়েছে। এই নির্দেশিকা মেনে চললে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছে ট্র্যাফিক পুলিশ (Taratala Flyover)।

Bangla Jago Fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখ্য, ডায়মন্ড হারবার রোডের উপর যানজট কমানোর লক্ষ্য নিয়ে ২০০৬ সালে তারাতলা উড়ালপুলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তিন বছর ধরে কাজ চলেছিল। ২০১০ সালে ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভারটিতে প্রথমবার ফাটল দেখা যায়, যার ফলে সেতুর বেহালাগামী অংশটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের এপ্রিলেও সেতুটিতে পুনরায় ফাটল দেখা দেওয়ায় তা বন্ধ রাখতে হয়েছিল। এবার সেতুর সামগ্রিক লোড টেস্টিংয়ের জন্য এই চার দিনের সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Taratala Flyover)।