চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশের দিনই সুপ্রিম কোর্টে হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি (Contempt Case)। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালতের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই নিয়ে সুপ্রিম কোর্টে তাঁরা আদালত অবমাননার মামলা দায়ের করেন। আর সেই মামলায় সোমবার প্রধান বিচারপতির তিরস্কারের সামনে পড়তে হল মামলাকারীর আইনজীবীকে। রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন, মন্তব্য করলেন বি আর গবই।
[আরও পড়ুন: Suvendu challenge: শিলিগুড়ির সভায় চ্যালেঞ্জ শুভেন্দুর, পাল্টা তোপ তৃণমূলের]
স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান, মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতি বিআর গবইয়ের মন্তব্য, ‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন (Contempt Case)।’
চলতি বছরের ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। সেই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
FB POST: https://www.facebook.com/share/r/1Xud7KRCSK/
‘আত্মদীপ’ নামে সংগঠনটির অভিযোগ, সেদিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা আদালত অবমাননার শামিল। ওই মর্মে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সোমবার সেই মামলা শোনে প্রধান বিচারপতি গবইয়ের বেঞ্চ। সেই বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি অঞ্জরিয়া। চার সপ্তাহ পরে আবার মামলার শুনানি (Contempt Case)।