ad
ad

Breaking News

Mamata Banerjee

পরিযায়ী শ্রমিকদের আবেদন শুনবে কলকাতা হাই কোর্ট, সুপ্রিম নির্দেশে খুশি মুখ্যমন্ত্রী

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয়ে শীর্ষ আদালতের রায়ে খুশি প্রকাশ করেছেন মুখ্যোমন্ত্রী।

Mamata Banerjee Reacts: SC Directs to Hear Workers’ Plea

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পরিযায়ী শ্রমিকদের সমস্যার প্রেক্ষিতে আজ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত (Mamata Banerjee)। এক জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টকে নির্দেশ দিয়েছে, যেন অগ্রাধিকারের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের আবেদনগুলির শুনানি করা হয়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয়ে শীর্ষ আদালতের রায়ে খুশি প্রকাশ করেছেন মুখ্যোমন্ত্রী।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মাকে গালিগালাজ! প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডব বিজেপির]

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি জনস্বার্থ মামলার সূত্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে যুগান্তকারী নির্দেশ ও পর্যবেক্ষণ দিয়েছেন। সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকা স্বীকার করে প্রজন্মের পর প্রজন্মে বাংলা কীভাবে আশ্রয়, ভরসা ও সংস্কৃতির আশ্রয়স্থল হয়েছে, তার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে আজকে মিলেছে। মাননীয় সুপ্রিম কোর্ট রাজ্যের মাননীয় হাই কোর্টকে অগ্রাধিকারের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের আবেদনটিকে শুনতে নির্দেশ দিয়েছেন। আটক হওয়া বিপন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বড় ভরসার জায়গা আজ তৈরি হল।”

[আরও পড়ুন: Silver Coins: প্রাচীনকালের দুর্লভ দুষ্প্রাপ্য চুরি হওয়া রুপোর কয়েন সহ সোনার গয়না উদ্ধার করল জেলা পুলিশ]

তিনি (Mamata Banerjee) আরও যুক্ত করেছেন, “বাংলার অনন্য অবস্থান নিয়ে এই সর্বোচ্চ স্বীকৃতি বাংলাভাষী অসংখ্য পরিযায়ী শ্রমিককে আশা জোগাবে। আমাদের দেশে নানা প্রান্তে শ্রম ও ত্যাগ স্বীকার করতে থাকা পরিবারগুলি এবার একটু আশার আলো দেখছেন। আমি আমার পরিযায়ী শ্রমিক ভাইবোনদের পাশে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছি। বিচারবিভাগের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। তাঁদের কাছে বাংলার প্রতিজন শ্রমিক সম্মান, মর্যাদা ও সাংবিধানিক ন্যায় বিচার পাবেন, এই প্রত্যয় আমাদের আছে।”