ad
ad

Breaking News

Women's reserved train compartment

মহিলাদের সংরক্ষিত কামরায় উঠলে কড়া শাস্তি,পুরুষ যাত্রীদের হুঁশিয়ারি রেলের

মহিলাদের সংরক্ষিত কামরায় পুরুষরা উঠলে কড়া পদক্ষেপ করা হবে। আবারও সতর্ক করল রেল প্রশাসন। রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Strict punishment for entering women's reserved rooms

Bangla Jago Desk: মহিলাদের সংরক্ষিত কামরায় পুরুষরা উঠলে কড়া পদক্ষেপ করা হবে। আবারও সতর্ক করল রেল প্রশাসন। রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। সিপিআরও-র দেওয়া তথ্য অনুসারে,হাওড়া ডিভিসনে ২৬২জন ও শিয়ালদা বিভাগে ৫৭৫ পুরুষযাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মালদা-আসানসোলেও অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৫৭৬জনকে।

[আরও পড়ুনঃ বিচিত্র শখ! কুমড়োর নৌকোয় ভ্রমণ করে গিনেস বুকে নাম তুললেন এই ব্যাক্তি

মহিলা কামরায়, পুরুষরা উঠবেন না। রেলপ্রশাসন বারবার এই সতর্কবার্তা দিয়েছে। রেলের তরে জানানো হয়,ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষরা উঠলে কঠোর পদক্ষেপ করা হবে। একথা আরও একবার উত্সবের মরসুমে যাত্রীস্বার্থে বার্তা দিল রেলদফতর। উল্লেখ্য,এর আগে মহিলা কামরায় পুরুষদের ওঠার ভুরিভুরি অভিযোগ ঘিরে হাইকোর্টে মামলা হয়।

জুলাইয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, নিয়ম ভেঙে ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীরা উঠতে পারেন না। এই ঘটনার উপর নজর রাখতে প্রয়োজনে স্টেশনে নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বৃদ্ধি করুক রেল। আদালতের নির্দেশমতো মাতৃভূমি লোকালে নিরাপত্তারক্ষী রাখা হয়। মহিলা নিরাপত্তারক্ষী সংখ্যাও বাড়ানো হয়। তবুও একশ্রেণির পুরুষযাত্রীর উদ্ধত আচরণ ও আইন না মানার প্রবণতার কারণে রেলপুলিশকে অভিযানে নামতে হয়।

অক্টোবর মাসে  মহিলা সুরক্ষা অভিযানের সময় দেখা যায়,হাওড়া ডিভিসনে ২৬২জন এবং শিয়ালদা বিভাগে ৫৭৫জন পুরুষ মহিলা কামরায় বেআইনিভাবে উঠেছেন।তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ পথে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেলপ্রশাসনের কর্তারা জানিয়েছেন। মোট ১৪০০-র বেশি পুরুষ যাত্রীকে মহিলা কোচে যাতায়াতের জন্য গ্রেফতার করা হয়েছে বলেও কৌশিক মিত্র জানান।

[আরও পড়ুনঃ কাটল আইএসএলের ব্যর্থতা, ১১ বছর পর এএফসির নকআউট পর্বে ইস্টবেঙ্গল

শুধু কলকাতা সংলগ্ন হাওড়া বা শিয়ালদা শাখাতেই নয়,মালদা,আসানসোলের মতো মফস্বলেও এই মহিলা কামরায় ওঠার ঝোঁক বেড়েছে। যার জন্য মালদা বিভাগে ১৭৬জন এবং আসানসোল বিভাগে৩৯২জন পুরুষ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে রেল পুলিশের তরফ থেকে।

শুধু জরিমানা বা আইনি শাস্তির মুখে পড়া নয়,সামাজিক সম্মানও নষ্ট হচ্ছে মহিলা কোচে পুরুষদের যাতায়াতের জন্য। তাই সম্মানের সঙ্গে গণ-পরিবহণের লাইফলাইনে যাতায়াত করার জন্য আবেদনও করেছে রেল প্রশাসন। মহিলারা যাতে যেকোনও অভিযোগ জানাতে পারে সেজন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।১৩৯-এ মহিলা যাত্রীরা যদি ডায়েল করেন তাহলে রেলপুলিশ এই মহিলা কামরায় অনধিকার প্রবেশ রুখবে বলেও কড়া বার্তা দিয়েছেন রেল প্রশাসনের আধিকারিকরা।