চিত্রঃ সংগৃহীত
সুমিত দে: দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে নৃশংস ঘটনায় গ্রেফতার এক (Stone Man)। ফুটপাথে ঘুমন্ত ভিক্ষুককে পাথর দিয়ে থেঁতলে খুন করেছে আর এক ভিক্ষুক। এই ঘটনায় সবার মনে ৮০-র দশকের শেষের দিকে সেই নৃশংস স্টোনম্যানের কথা মনে করে দিয়েছে। মঙ্গলবার শরৎ বোস রোডের ফুটপাথে পড়ে ছিল এক রক্তাক্ত যুবক, আর তার পাশে একটি রক্তমাখা পাথর। সেই দৃশ্য দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। খবর দেওয়া হয় টালিগঞ্জ থানায়। পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল। ঘটনার ঠিক ৯ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা থেকে রাজু নস্করকে গ্রেফতার করে পুলিশ।
[আরও পড়ুন: Serious Bowling: ‘অংশুল খেললে ভারতের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হবে’, কাম্বোজকে খেলানোর পক্ষে অশ্বিন]
পুলিশ সূত্রে খবর, মৃত সোমনাথ(২৪) দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা৷ নিহত ও খুনী দুজনেই ভিক্ষুক ছিলেন। ধৃতের বিরুদ্ধে এর আগেও অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে সামনা আসা এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখেন, ধৃত একটি পাথর নিয়ে ঘুমন্ত সোমনাথের ওপর আক্রমণ করেন, বার বার তাঁকে আঘাত করছিলেন। তাঁকে মারার পর সেখানে পাথর রেখে পালিয়ে যায়। মাত্র ৯ ঘণ্টার মধ্যে সেদিনই বিকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিও খুনের কথা স্বীকার করে নিয়েছে।
[আরও পড়ুন: US-Japan Trade Deal: জল্পনার অবসান, জাপানের সঙ্গে ৫৫ হাজার কোটির বাণিজ্যচুক্তি ঘোষণা করলেন ট্রাম্প]
এই ঘটনা ৮০-র দশকের শেষের দিকে সামনে আসা স্টোনম্যানের (Stone Man) কথা মনে করিয়ে দিয়েছে। ১৯৮৯ সালের শেষের দিকে পর পর ১৩ জন মানুষকে খুন করেছিল। সে সময় যাদেরকে খুন করা হয়েছিল তাঁরা নিরিবিলি এলাকায় ঘুমোচ্ছিল। তবে সেই নৃশংস ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু এবার পাথর দিয়ে থেঁতলে খুন করা ‘স্টোনম্যান’কে (Stone Man) গ্রেফতার করল পুলিশ।