ad
ad

Breaking News

SSC West Bengal

SSC West Bengal: নবম-দশম শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সোমবার সন্ধ্যায়! অপেক্ষায় চাকরিহারা বহু প্রার্থী

নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষা আগেই শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কেবল গ্রুপ সি ও গ্রুপ ডি-এর পরীক্ষা

SSC West Bengal teacher recruitment result

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। চলতি সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও, সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। এসএসসি সূত্রে খবর, আগামী সোমবার সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়েই কমিশন এগোচ্ছে। একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও, সেই তালিকায় ডাক পাননি চাকরিহারাদের অনেকেই। ফলে, নবম-দশমের ফল প্রকাশের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন তাঁরা। সোমবার ফল প্রকাশিত হলে স্পষ্ট হয়ে যাবে, চাকরিহারাদের মধ্যে কার চাকরি বহাল থাকছে। প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষা আগেই শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কেবল গ্রুপ সি ও গ্রুপ ডি-এর পরীক্ষা (SSC West Bengal)।

আরও পড়ুনঃ Tejas crash: দুবাই এয়ার শো-তে বড়সড় দুর্ঘটনা! অ্যাক্রোবেটিক ডিসপ্লে দেখানোর সময় ভেঙে পড়ল ভারতীয় তেজস

এদিকে, একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হওয়ার পরই বিভিন্ন জটিলতা সামনে এসেছে। তালিকায় নীতীশরঞ্জন-এর মতো চিহ্নিত দাগি প্রার্থীর নাম থাকায় বিতর্ক সৃষ্টি হয়। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, কমিশনকে অযোগ্যদের পুরো তালিকা প্রকাশ করতে হবে। হাইকোর্টের নির্দেশের পর ইতিমধ্যেই নীতীশরঞ্জনের মতো বিতর্কিত প্রার্থীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে (SSC West Bengal)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এসএসসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে কমিশন। স্বচ্ছতা বজায় রেখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC West Bengal)।