ad
ad

Breaking News

SSC Notification

SSC Notification: বহাল থাকবে এসএসসির নয়া বিজ্ঞপ্তি, বড় জয় রাজ্যের

বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। তবে এটাও জানিয়ে দেওয়া হয় যে 'চিহ্নিত অযোগ্য'রা অংশগ্রহণ করতে পারবেন না।

West Bengal Wins Legal Battle to Uphold SSC Notification

চিত্র : সংগৃহীত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসএসসি (SSC Notification) মামলায় এবার বড় স্বস্তি পেল রাজ্য সরকার। গত ৩০শে মে কমিশনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি বহাল থাকবে বলে জানিয়ে দেওয়া হয় আদালতের তরফ থেকে। পাশাপাশি, খারিজ করে দেওয়া হয় নম্বর ভাগ নিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। তবে এটাও জানিয়ে দেওয়া হয় যে ‘চিহ্নিত অযোগ্য’রা অংশগ্রহণ করতে পারবেন না।

[আরও পড়ুন: Humayun Kabir: ‘১৫ অগস্ট পর্যন্ত সংযত থাকব’, নাম না করে কাদের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন]

প্রসঙ্গত, গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় ২০১৬ সালের প্যানেল এবং এর সঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারান। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে করতে হয় বিজেপি ও বাম-কংগ্রেসের কটাক্ষের মুখে। যদিও সেই অভিযোগের পাল্টা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের অন্যান্য নেতা-মন্ত্রীরা। পাশাপাশি, ঘাসফুল শিবিরের তরফ থেকে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয় (SSC Notification)।

[আরও পড়ুন: Durand Cup: কোকরাঝাড়ে জমকালো আয়োজনে উন্মোচিত ১৩৪তম ডুরান্ড কাপের ট্রফি]

শীর্ষ আদালতের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। তবে সেটিও আদালতের নিয়মের বিরুদ্ধে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা। রাজ্যকে নির্দেশ দেওয়া হয় যে ‘চিহ্নিত অযোগ্য’রা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন। রাজ্য ও এসএসসির তরফ থেকে ডিভিশন বেঞ্চেও রায় চ্যালেঞ্জ করা হয়। গত সোমবার মামলার রায়দান স্থগিত রাখা হয়। বুধবার আদালতের তরফ থেকে এই রায় দেওয়া হয়, যাতে জয় পেল রাজ্য সরকার (SSC Notification)।