ad
ad

Breaking News

SSC

SSC: শিক্ষক নিয়োগের নথিপত্র যাচাইয়ে বড়সড় দুর্নীতি! প্রথম ৩ দিনেই ২৬ প্রার্থীর ভুয়ো তথ্য ফাঁস

এছাড়াও কেউ কেউ ভুয়ো জাতির শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট) জমা দিয়েছেন। প্রথম দিন বাংলা এবং পরের দু’দিন ইংরেজি ও ইতিহাস বিষয়ের শিক্ষক পদের জন্য ভেরিফিকেশন হয়েছে।

SSC Class 11–12 Teacher Verification Exposes

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়ার শুরুতেই বড়সড় দুর্নীতি সামনে এসেছে। প্রথম তিনদিনেই মোট ২৬ জন প্রার্থীর নথিতে ভুল বা ভুয়ো তথ্য ধরা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় কমিশন নথিপত্র যাচাইয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে। আগেই স্পষ্ট জানানো হয়েছিল, নথিতে বিন্দুমাত্র ভুল তথ্য থাকলে প্রার্থীর পদ বাতিল হতে পারে। গত ১৮ নভেম্বর থেকে একাদশ-দ্বাদশের উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই শুরু করেছে এসএসসি। জানা গিয়েছে, এই তিনদিনে ধরা পড়া ২৬ জন প্রার্থীর মধ্যে ১৪ জন একাদশের এবং ১২ জন দ্বাদশের চাকরিপ্রার্থী। বেশিরভাগ ক্ষেত্রেই ১০ নম্বরের শিক্ষকতার অভিজ্ঞতা-সংক্রান্ত তথ্যে বড় গরমিল পাওয়া গিয়েছে। এছাড়াও কেউ কেউ ভুয়ো জাতির শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট) জমা দিয়েছেন। প্রথম দিন বাংলা এবং পরের দু’দিন ইংরেজি ও ইতিহাস বিষয়ের শিক্ষক পদের জন্য ভেরিফিকেশন হয়েছে। বাংলার ক্ষেত্রে আবার ২৫ জন প্রার্থী যাচাই প্রক্রিয়ায় গরহাজির ছিলেন (SSC)।

আরও পড়ুনঃ Delhi Student Death: দিল্লির স্কুলে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু—হেনস্তার অভিযোগে ৪ শিক্ষক সাসপেন্ড

এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, এই ২৬ জনের বেশিরভাগই শিক্ষকতার অভিজ্ঞতার ভুয়ো নথি দিয়েছেন। এখন কমিশন খতিয়ে দেখছে যে এই ভুল ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে প্রমাণ না পেলে এখনই কড়া ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন।আগামী ২৬ নভেম্বর থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে, শিক্ষক নিয়োগের আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো— আগামী শনিবার অথবা আগামী সপ্তাহের মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। নবম-দশমে শূন্যপদের সংখ্যা রয়েছে ২৩ হাজার ২১২টি (SSC)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/