চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Case) মামলায় ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ছ’দিন ইডি হেফাজতের পর শনিবার তাঁকে তোলা হয় বিশেষ ইডি আদালতে। এদিন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়কের পক্ষ থেকে আদালতে জামিনের কোন আবেদন করা হয়নি। বিচারক আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন জীবনকৃষ্ণ সাহাকে।
[আরও পড়ুন: Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরাম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা]
এর আগে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিনে মুক্ত ছিলেন জীবনকৃষ্ণ। সুপ্রিম কোর্টে জামিন পান। সে সময় তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। সিবিআইয়ের পর ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন এই বিধায়ক। এসএসসি দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণকে গত ২৫ অগস্ট মুর্শিদাবাদের কান্দির আন্দিতে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। শনিবার তাঁর ইডির হেফাজতের মেয়াদ শেষ হয়।
FB POST: https://www.facebook.com/share/r/18Y7VCHajo/
শনিবার ইডির বিশেষ আদালতে উপস্থিত হয়েছিলেন জীবন কৃষ্ণের স্ত্রী ও নাবালক পুত্র। পুত্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ। জামিন পাওয়ার খবর পেয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। শনিবার তাঁর ফের কাঁদতে দেখা গেল (SSC Case)। এদিন আদালতে জীবনকৃষ্ণের আইনজীবী জানান মামলায় সর্বতভাবে সহযোগিতা করবেন তার মক্কেল। তবে জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী। দুই পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
[আরও পড়ুন: Heroic Volunteers: পূর্ব বর্ধমানে ফাগুপুর দুর্ঘটনায় মানবিক সাহসিকতার জন্য ১১ জনকে ট্রাফিক পুলিশের সংবর্ধনা]
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জীবন কৃষ্ণ সাহাকে শনিবার ফের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়। এর আগে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তাকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন (SSC Case)। গত সোমবার আদালতে ইডি আদালতে দাবি করেছিল জীবন কৃষ্ণ সাহার স্ত্রী ও বাবার অ্যাকাউন্টে অবৈধ আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছিল। সে বিষয়ে জীবন সাহাকে একাধিকবার জিজ্ঞাসবাদ সত্ত্বেও তিনি সহযোগিতা না করায় বাধ্য হয়ে তাকে হেফাজতে নিতে হয়েছে।