চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভ্যাপসা গরমে জর্জরিত দক্ষিণবঙ্গবাসীরা। চ্যাটচ্যাটে গরম সহ্যের সীমা ছাড়িয়েছে। তবে এবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। রাজ্যজুড়ে জেলা থেকে শহর সর্বত্রই গরমের দাপটের সীমা ছাড়িয়েছে। এবার দক্ষিণবঙ্গে হতে চলেছে হাওয়া বদল। মঙ্গলবার আবহাওয়ার তেমন কোন পরিবর্তন চোখে না পড়লেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (Rain Forecast) । বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া।
[আরও পড়ুনঃ Daily Horoscope: মঙ্গলবার কাদের জন্য সুখকর হবে তা জানতে পড়ুন আজকের রাশিফল]
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ মেঘলা থাকবে। বুধবার কলকাতার পাশপাশি হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টি হবে।মোটকথা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে মঙ্গলবার। অসহ্যকর গরম থাকবে জেলাগুলিতে। কলকাতা সহ হাওড়া হুগলি, নদিয়া, বীরভূম ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বুধবার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়ার বদল হবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Rain Forecast) ।