ad
ad

Breaking News

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভের মুকুটে বাংলার নয়া পালক

Bengla Jago Desk: অধিকাংশ রাজ্যের মতো এরাজ্যেও ব্রান্ড অ্যাম্বাসাডার নিয়োগে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বাম জমানায় কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন না। তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে প্রথম উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেন তিনি। এ বার সেই ব্রান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। […]

Bengla Jago Desk: অধিকাংশ রাজ্যের মতো এরাজ্যেও ব্রান্ড অ্যাম্বাসাডার নিয়োগে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বাম জমানায় কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন না। তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে প্রথম উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেন তিনি। এ বার সেই ব্রান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই একথা ঘোষণা করেন  মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।  কেন বাংলা আদর্শ বিনিয়োগের ক্ষেত্র তার ব্যাখা দেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫টি দেশ যোগদান করেছে’।’রাজ্যের ৯০ শতাংশ মানুষ বিমা পয়সায় রেশন পান’।’বাংলার কৃষি জমিতে মিউটেশন মকুব করা হয়েছে’।’রাজ্যের কৃষকরা সরকারি সাহায্য পায়’।’বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস’।ছোট ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা’ ‘১৭টি দেশ বাংলার সাথে পার্টনারশিপে এগিয়ে এসেছে’।

‘রাজ্যে সড়ক পথ জলপথের বিপুল সম্ভাবনা’তৈরি হয়েছে।ইতিবাচক পরিবেশ আর পরিকাঠামোর কথাও উছে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,’রাজ্যে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হয়েছে।’সোশাল সেক্টর সার্ভিশে এগিয়ে বাংলা’।’তাজপুরে সমুদ্রবন্দরের পরিকাঠামো তৈরি হয়েছে।’চাইলে তাজপুর টেন্ডারে অংশ দিতে পারেন’।’বাংলার প্রশাসন যায় মানুষের কাছে’।দুয়ারে সরকারের উদ্দেশ্য হল শিল্পের আদর্শ পরিবেশ সৃষ্টি করা সেই লক্ষ্যেই শিল্পপতিদের জমির ফ্রিহোল্ড দেওয়া থেকে শুরু করে একজানালা পদ্ধতির নেওয়া হচ্ছে বলে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।এশিয়ার দ্বিতীয় কোল ব্লক  ‘দেউচা পাঁচামিতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

‘৯ লক্ষ ক্ষুদ্র-মাঝারি শিল্পে ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি”রাজ্যের চা বাগানে পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা থেকে, সিমেন্ট ও স্টিল শিল্পের হাব’,.জঙ্গলমহল সুন্দরী সহ সম্ভাবনাময় ক্ষেত্রের প্রতি আলোকপাতও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।অতিথিপরায়ণ বাংলার ডাকে সাড়া দিয়ে মুকেশ আম্বানি ঘোষণা করেন,   বিজিবিএসের গত ৬ বছরে বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করে ফেলেছে রিলায়েন্স  । আগামী ৩ বছরে রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে তাঁর সংস্থা। বাংলার উন্নয়নে চেষ্টার কোনও ত্রুটি করবে না রিলায়েন্স গোষ্ঠী। আম্বানি জানিয়েছেন, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব। মুখ্যমন্ত্রী  শান্তিপূর্ণ বাংলায় দরাজভাবে লগ্নি করার জন্য দেশি শিল্পপতিদের মতওই বিদেশী বিনিয়োগকারীদেরও আন্তিরকভাবে আহ্বান জানান।