ad
ad

Breaking News

Shashi Panja

Shashi Panja: “কাশ্মীর ভারতের মেরুদণ্ড”- শুভেন্দুকে আক্রমণ করে কী বললেন শশী পাঁজা

বৃহস্পতিবার শিল্প ভবনে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি মনে করে তারাই পুলিশ, তারাই সরকার!

Shashi Panja Slams BJP Over Kashmir Tourism

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কাশ্মীর পর্যটন নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য হোক কিংবা ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনা— একের পর এক বিষয়ে বিজেপিকে তুলোধোনা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার শিল্প ভবনে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি মনে করে তারাই পুলিশ, তারাই সরকার! কিন্তু গণতন্ত্রে বিভাজনের রাজনীতি চলে না। মানুষ এই ভাষা বোঝে না (Shashi Panja)।”

আরও পড়ুনঃ Coast Guard Recruitment: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে ১৭০ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

শুভেন্দু অধিকারী মন্তব্য প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “কাশ্মীর ভারতের মেরুদণ্ড। পর্যটন কাশ্মীরের আর্থিক ভিত। সেটাকে আঘাত করার যে কোনও প্রচেষ্টা আমরা মানি না। বিজেপির বিরোধী দলনেতা যেভাবে উগ্রপন্থীদের ভাষায় ভয় দেখাচ্ছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও জানান, “২২ এপ্রিল পহেলগাওঁ ঘটনার পরে গোটা ভারত একজোট হয়ে দাঁড়িয়েছিল কাশ্মীরের পাশে। আজ শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছেন, তা উগ্রপন্থীদের ভাষার সঙ্গে মিল খাচ্ছে। আমরা অত্যন্ত বিরক্ত। বাংলার পর্যটকদের কোনও ফরমান দিতে পারেন না শুভেন্দু (Shashi Panja)।”

“এই বিষয়ে বিজেপির নবনির্বাচিত সভাপতি কী বলছেন, সেটাও দেখতে হবে,” বলে জানান তিনি।
ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের প্রসঙ্গে শশী পাঁজার বক্তব্য, “এই ঘটনা আমরা নীরবে দেখছি না। কলকাতা পুলিশ বিষয়টি দেখছে, বিধায়ক শওকত মোল্লাও নজর রাখছেন। আইএসএফ-এর হাতই স্পষ্টভাবে এই ঘটনার পেছনে আছে। খুনের রাজনীতি ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে যারা, তাদের মুখোশ আজ আর লুকনো নেই।” তিনি আরও বলেন, “ভারতীয় জনতা পার্টি যেভাবে শুধু মারধরের রাজনীতি করে, কাকে মারতে হবে— তারই বুলি আওড়ায়। মনে রাখতে হবে, ২০১১-র আগে ৩৪ বছরের সন্ত্রাস মানুষ আজও ভোলেনি।”

বিজেপির একাধিক নেতা সম্প্রতি অভিযোগ করেছেন, বাংলায় পরিযায়ী শ্রমিকদের ‘বাংলা বলা’ অপরাধ হয়ে উঠেছে। এ প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “অসৌজন্য আমরা শিখিনি। কারও দোকান থাকলে তা রোজগারের পথ। কিন্তু বিজেপি সেই উপার্জনের পথ বন্ধ করতে চাইছে। বেরোজগারি বাড়িয়ে দিচ্ছে ওরা।” ছাত্র রাজনীতি নিয়েও তীব্র মন্তব্য শোনা যায় মন্ত্রীর গলায়— “শাসক দলে থাকা মানেই দুর্নীতির লাইসেন্স নয়। ছাত্র রাজনীতি যেন আদর্শবিরুদ্ধ না হয়। সবাই তো মনোজিৎ নয় (Shashi Panja)!”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “বছরের পর বছর ধরে ভোটার তালিকা সংশোধন হচ্ছে। তাহলে এতদিন কী করছিল নির্বাচন কমিশন? এখন হঠাৎ ৪৫ দিনে তালিকা ঠিক হবে? ২০২৪ সালের আগে তো কোনও উদ্যোগ ছিল না। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন ভালো কাজ করেছে।” তিনি বলেন “জনগণনার জন্য যেখানে ২ বছর সময় লাগে, সেখানে এত তাড়াহুড়োয় তালিকা সংশোধনের মধ্যে দুরভিসন্ধি আছে। এটা বোঝা যাচ্ছে। বিজেপি যেন অবৈধ লোকদের রক্ষা করতে চাইছে!” তৃণমূল ছাত্র পরিষদের বিষয়ে শশী পাঁজা বলেন, “আমরা চাই এমন ছাত্ররাজনীতি, যারা আদর্শে বিশ্বাস করে, অন্যায় করে না। দুর্নীতিগ্রস্ত ছাত্র রাজনীতির কোনও স্থান আমরা চাই না।”