ad
ad

Breaking News

Saras Mela

রাজ্য সরকারের উদ্যোগে সরস মেলার আয়োজন, সরস মেলায় স্বনির্ভর গোষ্ঠীর স্বনির্ভরতার ছোঁয়া

বিশেষ করে স্বনির্ভর মহিলাদের তৈরি পণ্যই এই মেলার মূল আকর্ষণ। তাঁদের শ্রম ও আত্মনির্ভরতার ছবি ধরা পড়ছে প্রতিটি স্টলে

Saras Mela: Empowering Women Self-Help Groups in West Bengal

চিত্র: AI

Bangla Jago Desk: শীত মানেই উৎসবের মরসুম। দেদার ঘোরা, বেড়ানো, পিকনিক আর খাওয়া-দাওয়া। আর সেই উৎসবের আবহেই শীতের কলকাতায় আবারও গ্রামবাংলার রঙ, স্বাদ আর স্বনির্ভরতার বড় মঞ্চ- সরস মেলা। রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনের মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় সরস মেলার। গ্রামীণ বাংলা ও শহুরে জীবনের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই এই মেলার আয়োজন।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের হাতে তৈরি নানা পণ্য নিয়ে অংশগ্রহণ করেন এই মেলায়। হস্তশিল্প, তাঁতের শাড়ি, গ্রামীণ অলংকার, মাটির ও বাঁশের সামগ্রী থেকে শুরু করে ঘরোয়া খাদ্য থেকে আচার, পাঁপড় – সব মিলিয়ে সরস মেলা হয়ে ওঠে এক অনন্য মিলনক্ষেত্র। বিশেষ করে স্বনির্ভর মহিলাদের তৈরি পণ্যই এই মেলার মূল আকর্ষণ। তাঁদের শ্রম ও আত্মনির্ভরতার ছবি ধরা পড়ছে প্রতিটি স্টলে (Saras Mela)।

এই মেলার মাধ্যমে একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর মানুষকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার প্রয়াস নেওয়া হয়, তেমনই অন্যদিকে শহরের ক্রেতাদের সামনে তুলে ধরা হয় বাংলার নিজস্ব শিল্প ও সংস্কৃতির সম্ভার। উৎসবের আমেজে মেলায় ভিড় জমান সাধারণ মানুষ। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসেন কেনাকাটা করতে।

রাজ্য সরকারের পরিকল্পনা ও সহযোগিতায় আয়োজিত এই সরস মেলা শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলার ঐতিহ্য, স্বনির্ভর গোষ্ঠীর মানুষের স্বনির্ভরতা আর সেইসঙ্গে বাংলার উন্নয়নের বার্তা নিয়ে সরস মেলা হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে এক আলাদা আকর্ষণের কেন্দ্র (Saras Mela)।