ad
ad

Breaking News

SAOKAT VS NAUSAD

SAOKAT VS NAUSAD: ওপেন চ্যালেঞ্জ! সিদ্দিকী ভাইদের উদ্দেশে কী বললেন শওকত?

দাবি করেন, যদি তিনি এটা না করে দেখাতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

SAOKAT VS NAUSAD: Shawkat’s Open Challenge

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:সিদ্দিকী ভাইদের ওপেন চ্যালেঞ্জ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রীতিমতো বাজি ধরলেন ঘাসফুল শিবিরের এই দাপুটে নেতা(SAOKAT VS NAUSAD)। তিনি সরাসরি বললেন আব্বাস ও নওশাদ সিদ্দিকীকে ভাঙ্গর ও ক্যানিং পূর্ব, দুই জায়গা থেকেই, পরাজিত করবেন তিনি। এখানেই শেষ নয়, শওকত মোল্লা এটাও জানান যে যদি তিনি এটা না করে দেখাতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

[আরও পড়ুন: Ceasefire Violation: সংঘর্ষবিরতির পরই ইসরাইলে হামলা, অভিযোগ অস্বিকার ইরানের]

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই অল্পস্বল্প প্রচার শুরু হয়েছে সমস্ত দলের তরফ থেকে। তবে বঙ্গ রাজনীতিতে গত পাঁচ বছরে বড় আলোচনার স্থান হয়ে উঠেছিল ভাঙ্গর। তার একমাত্র কারণ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার লড়াই(SAOKAT VS NAUSAD)। দুই নেতাকেই মাঝেমধ্যে একে অপরকে আক্রমণ করতে দেখা যেতো। বলা ভালো, দুজনের যখনই কোন না কোন বিষয় নিয়ে লড়াই লাগতো, তখন গোটা ভাঙ্গরের পরিবেশ পাল্টে যেত।

FB POST: https://www.facebook.com/share/r/1QYt6xWNjF/

আসন্ন বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী শওকত মোল্লা। তিনি অন ক্যামেরা বলেন, “ওরা যদি বাপের ব্যাটা হয়, যদি মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে দুই ভাই দুই জায়গা থেকে দাড়াক। ওদের যদি ল্যাজেগোবরে না করে দিতে পারি, তাহলে আমি ছেড়ে দেবো রাজনীতি(SAOKAT VS NAUSAD)। এটা আমি চ্যালেঞ্জ করে অন ক্যামেরা বলছি।” যদিও এটি প্রথমবার নয়, এর আগেও শওকত মোল্লাকে বড় মন্তব্য করতে দেখা গিয়েছে একাধিকবার। এবার দেখার বিষয় যে আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবির তাঁকে ভাঙ্গড় থেকে প্রার্থী করে কিনা।