ad
ad

Breaking News

Nabanna

বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি দেখতে পর্যালোচনা মূলক বৈঠক

কাজ কতদূর এগিয়েছে অথবা কোন কাজ যদি না এগিয়ে থাকে তাহলে তা কেন হয়নি তার হাল হকিকত জানবেন মুখ্য সচিব।

Review meeting to see the progress of work of various departments

চিত্র : সংগৃহীত

জয় চক্রবর্তী: বেশ কিছু দফতরের অধীনে থাকা প্রকল্প গুলোর কাজ কতদূর এগোচ্ছে তা দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পন্থ শনিবার পর্যালোচনা মূলক বৈঠকে বসছেন। কাজ কতদূর এগিয়েছে অথবা কোন কাজ যদি না এগিয়ে থাকে তাহলে তা কেন হয়নি তার হাল হকিকত জানবেন মুখ্য সচিব। সমস্ত জেলার জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

বিভিন্ন দফতরের অধীনে থাকা প্রকল্প গুলোর কাজ কতদূর এগিয়েছে তা দেখার জন্য আজ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পন্থ পর্যালোচনা মূলক বৈঠকে বসবেন। প্রাথমিক ক্ষেত্রে ১২ টি দপ্তরকে বলা হয়েছে বৈঠকে থাকার জন্য। ‌ বিদ্যুৎ, জনস্বাস্থ্য ও কারিগরি, বিপর্যয় মোকাবিলা, সেচ, পঞ্চায়েত, নগর উন্নয়ন সহ বারটি দপ্তরের বিশেষ সচিব ও অন্যান্য আধিকারিকদের থাকার নির্দেশ বৈঠকে। ‌

পাশাপাশি সমস্ত জেলার জেলা শাসক এবং অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন। ‌ তার আগে বিভিন্ন দপ্তরের অধীনে থাকা প্রকল্প গুলোর কাজ কতদূর এগিয়েছে তার হাল হকিকত জানবেন মুখ্য সচিব। ‌ কোন কাজ কতদূর এগিয়েছে যেমন রিপোর্ট আকারে তার কাছে বেশ হবে তার পাশাপাশি কোন প্রকল্পের কাজ যদি না এগিয়ে থাকে তা কেন হয়নি সেটা নিয়েও পর্যালোচনা হবে বৈঠকে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। ‌ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রকল্পের কাজ সম্পর্কিত বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার কথা। ‌ পাশাপাশি জাল ওষুধ সম্পর্কিত বিষয় আলোচনা হবে। উঠে আসতে পারি মুর্শিদাবাদ প্রসঙ্গ। সবকিছু নিয়েই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে।