ad
ad

Breaking News

Republic Day

সাধারণতন্ত্র দিবসে রেড রোডে অভিনব প্যারেড, সেনার রোবটিক শক্তি ও দুর্ধর্ষ বাহিনীর মহড়া দেখলেন মুখ্যমন্ত্রী

সেনা ও পুলিশের বিভিন্ন ইউনিটের কুচকাওয়াজের পাশাপাশি এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেনার বিশেষ ‘ভৈরব ব্যাটালিয়ন’।

Republic Day at Red Road: Bhairav Battalion Captivates Kolkata

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: যথাযথ মর্যাদায় কলকাতার রেড রোডে পালিত হল ভারতের ৭৭-তম সাধারণতন্ত্র দিবস। সোমবার সকালে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। সেনা ও পুলিশের বিভিন্ন ইউনিটের কুচকাওয়াজের পাশাপাশি এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেনার বিশেষ ‘ভৈরব ব্যাটালিয়ন’ (Republic Day)।

এদিন নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তিনি মঞ্চের দিকে এগিয়ে যান। তাঁর পাশেই উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস রেড রোডে পৌঁছালে অনুষ্ঠান শুরু হয়। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী উভয়ই সমবেত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই রেড রোড ও ধর্মতলা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল (Republic Day)।

এবারের আয়োজনে বিশেষ উজ্জ্বল ছিল স্কুল পড়ুয়াদের অংশগ্রহণ। পুরুলিয়া সৈনিক স্কুল, মিত্র ইনস্টিটিউশন, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, লোরেটো হাউস এবং বড়িশা উচ্চ বালিকা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা সুশৃঙ্খল প্যারেডে অংশ নেয়। ব্যান্ড পার্টির সুরের মূর্ছনায় মুখরিত হয় রেড রোড। কুচকাওয়াজের পাশাপাশি পাহাড় থেকে সাগর— বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতিকেও ট্যাবলোর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় (Republic Day)।

তবে এবারের সামরিক প্রদর্শনীতে সবথেকে বেশি চর্চায় ছিল সেনার ‘ভৈরব ব্যাটেলিয়ন’। শত্রুর ওপর দ্রুততম সময়ে ঝাঁপিয়ে পড়তে এই বিশেষ বাহিনী সদাপ্রস্তুত। হাতে স্বয়ংক্রিয় রাইফেল, মুখে রণসজ্জার রঙ এবং ক্যামোফ্লেজ ইউনিফর্মে সুসজ্জিত এই বাহিনীর জওয়ানরা দর্শকদের মুগ্ধ করেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর প্রথম ধাক্কা সামলানোর লক্ষ্যেই এই বাহিনীকে গড়ে তোলা হয়েছে। বর্তমানে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতের এলওসি (LoC) ও এলএসি (LAC) সীমান্তে এই দুর্ধর্ষ বাহিনী মোতায়েন রয়েছে ()।Republic Day