ad
ad

Breaking News

Rajabazar

Rajabazar: রাজাবাজারের ম্যানহোল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের দেহ! এলাকায় চাঞ্চল্য

শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সাফাইকর্মীরা ম্যানহোলের ভেতরে দেহটি দেখতে পান।

Rajabazar Manhole Tragedy: Unidentified Young Man Found Dead

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: শুক্রবার সকালে কলকাতার রাজাবাজারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। কেশব চন্দ্র স্ট্রিটের একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে পুরসভার সাফাইকর্মীরা ম্যানহোল পরিষ্কার করার কাজে নামলে সেই সময়েই দেহটি তাদের নজরে আসে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সাফাইকর্মীরা ম্যানহোলের ভেতরে দেহটি দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে দেহটি এখনও শনাক্ত করা যায়নি এবং দেহে পচন ধরতে শুরু করায় সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Rajabazar)।

আরও পড়ুনঃ Finance Updates: বাড়ছে ক্রেডিট কার্ড খরচ! শিক্ষা ফি ও ডিজিটাল ওয়ালেট লোডে ১% অতিরিক্ত চার্জ SBI-এর

কীভাবে এই যুবকের দেহ ম্যানহোলের ভেতরে এলো, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে কোনো সূত্র পাওয়া যায় কি না। এই ঘটনা ফের একবার কলকাতার ম্যানহোল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে কলকাতার লেদার কমপ্লেক্সের অভ্যন্তরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ করার সময় ম্যানহোলে নেমে তিন সাফাইকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাদের দেহ উদ্ধার করা হয়। মৃত তিনজনই মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজাবাজারে ম্যানহোল থেকে যুবকের দেহ উদ্ধার হল (Rajabazar)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/