গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: কিছুদিন পরেই দুর্গাপুজো। কিন্তু রোদ ঝলমলে আকাশের দেখা নেই। রাজ্য জুড়ে চলছে বৃষ্টিপাত। মাঝে কয়েকদিন রোদের দেখা মিললেও রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই দুর্যোগ থামবে না। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি দুর্যোগ চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝা়ড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।(Weather Alert)
লিঙ্কঃ BJP Protest: বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল সিউড়ি পৌরসভায়
ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়ায়। বুধবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।(Weather Alert)
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
অন্য দিকে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই দুই জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম।(Weather Alert)