নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Bangla Jago Desk: তাজপুর বন্দর থেকে সরে এল রাজ্য সরকার। দাদনপাত্রবাড়ে নয়া গভীর সমুদ্র বন্দর হতে চলেছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনয়ালের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে নয়া গভীর সমুদ্র বন্দর হবে।
এর জন্য আপাতত ১৭০০ একর জমির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বৈঠকের পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাগর মালা -২ প্রকল্প তে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। তাজপুর বন্দর করার জন্য পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার উদ্যোগ নিয়েছিল। রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, তাজপুর বন্দর পরিকল্পনা মধ্যে থাকলেও আদানিরা পিছিয়ে এসেছিল। সেই কারণে নতুন জায়গাতেই গভীর সমুদ্র বন্দর হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।