ad
ad

Breaking News

Political Tussle

Political Tussle: “অনেক কিছু শোনা যাচ্ছে”, শুভেন্দুর আন্দোলনকে কটাক্ষ কুনালের

তিনি প্রশ্ন তোলেন কেন বিরোধী দলনেতা একা পড়ে গেলেন। এটাও দাবি করেন যে কিছু শোনা যাচ্ছে বিজেপির অন্দরে কান পাতলে।

Political Tussle: Kunal Ghosh Mocks Suvendu Adhikari

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার নবান্ন অভিযানের জেরে কলকাতা ও হাওড়ার ব্যস্ত রাস্তা একেবারে আলাদা রূপ নেয় (Political Tussle)। আন্দোলনকারী ও পুলিশের লড়াইয়ে বেশ চাঞ্চল্য ছড়ায় চারিদিকে। তবে গোটা আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, শুভেন্দু অধিকারী। তা দেখে তাঁকে রীতিমতো খোঁচা দেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন কেন বিরোধী দলনেতা একা পড়ে গেলেন (Political Tussle)। এটাও দাবি করেন যে কিছু শোনা যাচ্ছে বিজেপির অন্দরে কান পাতলে।

[আরও পড়ুন: পুরুলিয়ায় চিনা গুপ্তধন! ৬.৭ লক্ষ মেট্রিক টন বিরল প্রাকৃতিক সম্পদের খোঁজ, কত মূল্য জানেন?]

আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানে নামেন নির্যাতিতার মা-বাবা থেকে শুরু করে বিজেপি নেতা ও নাগরিক সমাজের একাংশ (Political Tussle)। কিন্তু দেখা যায় যে বিজেপির তরফ থেকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন শভেন্দু অধিকারী ও অন্যান্য কয়েকজন নেতা। ছিলেন না দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মতো হেভিওয়েটরা, যা একাধিক প্রশ্ন জন্ম দেয়।

এরপরই বিষয়টি নিয়ে খোঁচা দেন ঘাসফুল শিবিরের প্রভাবশালী নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, “গতকাল তো নবান্ন অভিযান করেছেন শুভেন্দু অধিকারীর লোকেরাই। গতকাল পুরো ডোবালেন সুকান্ত মজুমদার। কেন শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন জানেন? অনেক কথা শোনা যাচ্ছে ওদের দলের অন্দরে কান পাতলে (Political Tussle)।” রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন হয়তো মতপার্থক্যের জেরেই একা পড়েছেন নন্দীগ্রাম বিধায়ক। যদিও এমনটা নয় বলে দাবি করেছেন বিজেপির অন্যান্য নেতারা।

[আরও পড়ুন: Protest Outrage: “সিপিকে একটা চড় মেরে সরি বলি…”, কেন একথা বললেন নির্যাতিতার বাবা?]

প্রসঙ্গত, নবান্ন অভিযানে তাণ্ডব চালানোর তীব্র নিন্দা করা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেন যে ইচ্ছাকৃত রাখিবন্ধনের দিন বিজেপি এমনটা করেছে। অন্যদিকে, কুনাল ঘোষ নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।