ad
ad

Breaking News

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়ানো হলো পুলিশি নিরাপত্তা

Bangla Jago Desk : গত কয়েকদিন ধরেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহর কলকাতার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিস। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসেও পথের নিয়ম ভাঙা বন্ধ হয় না। পাশাপশি বিভিন্ন ট্র্যাফিক গার্ডের তরফে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গোটা সপ্তাহ জুড়ে। প্রজাতন্ত্র দিবসের আগে শহর […]

Bangla Jago Desk : গত কয়েকদিন ধরেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহর কলকাতার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিস। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসেও পথের নিয়ম ভাঙা বন্ধ হয় না। পাশাপশি বিভিন্ন ট্র্যাফিক গার্ডের তরফে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গোটা সপ্তাহ জুড়ে।

প্রজাতন্ত্র দিবসের আগে শহর কলকাতার নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করছে কলকাতা পুলিশ।শুক্রবার শহর জুড়ে চলা পথ নিরাপত্তার জন্য প্রতিটি ট্র্যাফিক গার্ডকে নির্দেশ দিল লালবাজার । এর জন্য রাস্তায় অতিরিক্ত নজরদারি চালানোর কথাও বলা হয়েছে ।

পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাস্তায় গাড়ির দৌরাত্ম্য রুখতে অতিরিক্ত কর্মীদের নামাচ্ছে পুলিশ। শহর জুড়ে প্রায় ১০০টি জায়গায় নাকা-তল্লাশি করা হবে । বড় রাস্তার পাশাপাশি ছোট রাস্তাতেও দিনভর নজরদারির জন্য প্রতিটি গার্ডে বিশেষ দল রাখা হবে।

Free Access