ad
ad

Breaking News

Kolkata

Kolkata: পুলিশ সেজে প্রতারণা, সিভিক ভলান্টিয়ারের চাকরির নামে টাকা হাতানোর অভিযোগ

শিয়ালদহ আদালতে তাঁর অভিযোগের ভিত্তিতে এন্টালি থানার পুলিশ মামলা রুজু করেছে

Kolkata Police Job Fraud Two Men Cheat Youth

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই প্রতারকের বিরুদ্ধে। প্রতারিত ওই যুবক কলকাতার এন্টালি এলাকার বাসিন্দা। তাঁকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল এবং ভুয়ো নিয়োগপত্রও দেখানো হয়। কিন্তু চাকরি বা টাকা কোনোটাই না পাওয়ায় অসহায় যুবক সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রতারণার শিকার হওয়া যুবকের নাম শচীন কুমার সাউ, যিনি এন্টালির ছোটবাবু লেনের বাসিন্দা। শিয়ালদহ আদালতে তাঁর অভিযোগের ভিত্তিতে এন্টালি থানার পুলিশ মামলা রুজু করেছে (Kolkata)।

আরও পড়ুনঃ জন্ডিস ছড়িয়ে পড়ায় উত্তপ্ত ভিআইটি ভোপাল, গাড়ি ও মোটরবাইকে আগুন

শচীন কুমার সাউ আদালতে জানিয়েছেন, ২০২৪ সালে দুজন যুবক তাঁকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লক্ষ টাকা দাবি করেন। অভিযুক্তরা নিজেদের পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, তিন লক্ষ টাকা দিলেই সিভিক ভলান্টিয়ারের চাকরি নিশ্চিত। চাকরির আশায় শচীন ওই টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর শচীনকে একটি পুলিশে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছিল, যার খামে সরকারি সিলমোহরও ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে সেই নিয়োগপত্রটি সম্পূর্ণ ভুয়ো। এর পর থেকে অভিযুক্তদের সঙ্গে তিনি আর কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি এবং তাঁর টাকাও ফেরত পাননি (Kolkata)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

শিয়ালদহ আদালতে সমস্যার কথা জানানোর পর বিচারকের নির্দেশে এন্টালি থানায় তাঁর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ বর্তমানে ওই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং প্রতারণা করা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে (Kolkata)।