ad
ad

Breaking News

Partha Chatterjee

Partha Chatterjee: জামিন বাতিলের হুঁশিয়ারি! নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে অনুপস্থিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

যদিও পার্থের আইনজীবীর দাবি, স্বাস্থ্যজনিত কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী আদালতে সশরীরে হাজির হতে পারেননি।

Partha Chatterjee ED Case Court Hearing

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার আদালতে সশরীরে হাজির না হওয়ায় বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন। বিচারভবনে ইডি (ED)-র দায়ের করা এই মামলার শুনানিতে পার্থের অনুপস্থিতিতে বিরক্ত হয়ে বিচারক শুভেন্দু সাহা তাঁর জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার বিচারভবনে ইডি-র মামলার শুনানির দিন ছিল। উচ্চ আদালত থেকে জামিন পাওয়া অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির থাকার কথা থাকলেও, পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না। এর পরেই বিচারক শুভেন্দু সাহা কড়া মন্তব্য করে বলেন, “পার্থ-সহ বাকি যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তাঁদের শর্ত দেওয়া আছে যে মামলার দিনগুলিতে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না (Partha Chatterjee)!”

আরও পড়ুনঃ দ্বিতীয় টেস্টেও প্রোটিয়াদের কাছে লজ্জার হার গম্ভীর ব্রিগেডের

যদিও পার্থের আইনজীবীর দাবি, স্বাস্থ্যজনিত কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী আদালতে সশরীরে হাজির হতে পারেননি। সেই মর্মে আদালতে আবেদনও জমা দেওয়া হয়েছে। এর জবাবে বিচারক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাজিরা না দিলে এই কোর্টের ক্ষমতা আছে জামিন বাতিল করে দেওয়ার।” তবে বুধবার আইনজীবীর মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় তাঁর পাসপোর্ট আদালতের কাছে জমা দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মামলার আরেক অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ও এ দিন আদালতে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-সহ বেশ কয়েক জন অভিযুক্ত আদালতে হাজির ছিলেন (Partha Chatterjee)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

আদালতে অর্পিতা মুখোপাধ্যায় জানান যে, তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অ্যাকাউন্টগুলি ফের খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। অর্পিতার যুক্তি, অ্যাকাউন্টগুলি ২০০২ সাল থেকে চালু ছিল, যখন এই মামলার কোনো অস্তিত্বই ছিল না। তাই সেগুলি বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই। আগামী ৮ ডিসেম্বর অর্পিতার এই আবেদনের শুনানি হবে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের আইনজীবী আদালতে জানান, ইডি-র দেওয়া নথিগুলি তিনি এখনও পড়ে উঠতে পারেননি এবং জানুয়ারি মাসে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেন। এর উত্তরে আদালত জানিয়েছে, আইনজীবীকে তাঁর মৌখিক অনুরোধ লিখিত আকারে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে জানুয়ারি (Partha Chatterjee)।