সংগৃহীত
Bangla Jago Desk: আরও একবার খবরের শিরোনামে উঠে আসলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। এবার চোর সন্দেহে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে হেনস্থা করার অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই পড়ুয়াকে এতটাই হেনস্থা করা হয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে । সূত্রের খবর, বুধবার রাত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে এই ঘটনাটি ঘটেছে।
[ আরও পড়ুন: Kamala Harris: তবে কি উলটপুরাণ! নতুন পোলে ট্রাম্পকে পিছনে ফেললেন কমলা হ্যারিস
এই ঘটনাটি ঘটার পর রাত সাড়ে দশটা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রকে। নিগৃহীত ছাত্র বর্তমানে যাদবপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। নিগৃহীত ছাত্র স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের সূত্রের দাবি, ‘হেনস্থা’র জেরে পড়ুয়াকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার জেরে অসুস্থ হয়ে পড়েন সেই পড়ুয়া । এর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানা গিয়েছে, আক্রান্ত ঐ পড়ুয়ার বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল। তা নিয়ে তাঁকে হস্টেলের ঘরে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন অনেকে মিলে।
[ আরও পড়ুন: Kamala Harris: তবে কি উলটপুরাণ! নতুন পোলে ট্রাম্পকে পিছনে ফেললেন কমলা হ্যারিস]
অভিযোগ, ওই পড়ুয়াকে মানসিক ভাবে এতটাই চাপ দেওয়া হয় যে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে গিয়েছিলেন হোস্টেল সুপার। প্রসঙ্গত, গত বছর যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল প্রথম বর্ষের এক পড়ুয়ার। তারই মৃত্যু ঘটনা যথারীতি তোলপাড় করে তুলেছিল গোটা রাজ্য। এমনকি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় বেশ কিছু পড়ুয়া ও প্রাক্তন ছাত্রদের। তবে বছর ঘুরতে না ঘুরতে আবারো সেই একই ঘটনা।