ad
ad

Breaking News

Nonadanga

বিধ্বংসী অগ্নিকাণ্ড নোনাডাঙায়, শীতের রাতে সর্বস্ব হারালেন বহু ঝুপড়িবাসী

ঘটনায় শীতের সন্ধ্যায় ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

nonadanga-slum-fire-kolkata-homeless-fire-fighters-battle-blaze

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কলকাতার নোনাডাঙা এলাকায় বুধবার সন্ধ্যায় ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসতিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় শীতের সন্ধ্যায় ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি (Nonadanga)।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ প্রথম আগুন দেখতে পাওয়া যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতির একাধিক ঝুপড়িতে।

খবর পেয়ে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গিয়েছে (Nonadanga)।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুন লাগার সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এই অগ্নিকাণ্ডে বহু পরিবার সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমে এসেছে। আচমকা ঘরবাড়ি পুড়ে যাওয়ায় অসহায় মানুষজন শীতের রাতে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে (Nonadanga)।