চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আজ ১১ জানুয়ারি, ২০২৬, রবিবার। দেশের রাজনীতি, খেলাধুলা এবং আন্তর্জাতিক অঙ্গনে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নজর থাকবে সাধারণ মানুষের। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর (News Highlights)।
১. গুজরাটে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ প্রধানমন্ত্রী
গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে বর্তমানে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ পালিত হচ্ছে। আজ রবিবার মন্দিরের পক্ষ থেকে আয়োজিত ‘শৌর্য যাত্রা’ নামক বিশেষ শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি একটি জনসভাতেও ভাষণ দেবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
২. ফলতায় স্বাস্থ্য শিবির পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় চলছে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। আজ এই শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। উদ্যোক্তাদের দাবি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে চলা এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা থেকে ইতিমধ্যে প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এই জনহিতকর কর্মসূচি চলার কথা রয়েছে (News Highlights)।
৩. উত্তপ্ত ইরান: বিক্ষোভ ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
আন্তর্জাতিক মহলের নজর এখন ইরানের পরিস্থিতির দিকে। সেখানে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। খবর পাওয়া গিয়েছে, বিক্ষোভ চলাকালীন এ পর্যন্ত প্রায় ৭২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ইরানের অ্যাটর্নি জেনারেল। তিনি জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সে দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজা দেওয়া হতে পারে।
৫. সিরিয়ায় আইএসের ডেরায় আমেরিকার বিধ্বংসী হামলা
ভেনেজুয়েলার পর এবার সিরিয়ায় মার্কিন হামলা। আকাশপথে অন্তত ৩৫টি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করেছে আমেরিকা। গত ডিসেম্বরে সিরিয়ায় ইসলামিক স্টেটের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনাসদস্য ও এক মার্কিন নাগরিক নিহত হন। সেই ঘটনার পরই তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ভয়াবহ প্রত্যাঘাত করা হবে।” অবশেষে সেই হুঁশিয়ারির বাস্তবায়ন ঘটিয়ে সিরিয়াজুড়ে আইএসের ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স জানিয়েছেন, “সিরিয়াজুড়ে ইসলামিক স্টেটকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে (News Highlights)।”
৪. আইপ্যাক দফতরে তল্লাশি ও সুপ্রিম কোর্টে ইডি বনাম রাজ্য
আইপ্যাকের অফিসে তল্লাশি চালানোকে কেন্দ্র করে আইনি লড়াই এবার শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযোগ করেছে যে, তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা সৃষ্টি করেছেন। এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। অন্যদিকে, রাজ্য সরকারও পাল্টা ব্যবস্থা হিসেবে ক্যাভিয়েট দাখিল করেছে। আজ এই আইনি লড়াইয়ের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে সকলের।
৫. ভদোদরায় ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ
ক্রিকেট প্রেমীদের জন্য আজকের বড় আকর্ষণ ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই (ODI) ম্যাচ। ভদোদরার মাঠে নামছে দুই শক্তিশালী দল। ভারতীয় দলে আজ ফিরছেন অভিজ্ঞ বিরাট কোহলি ও রোহিত শর্মা। নজর থাকবে চোট সারিয়ে ফেরা শুবমান গিল ও শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সের দিকেও। ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে এই হাই-ভোল্টেজ লড়াই (News Highlights)।