ad
ad

Breaking News

Narendra Modi

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকেরর

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির জন্মেছিলেন ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে ভাডনগরে।

narendra-modi-birthday-wishes-2025

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ১৭ সেপ্টেম্বর বিজেপি নেতাদের থেকে শুরু করে দলের কর্মী-সমর্থক, সকলেই দিনটি উদযাপন করেন। এই তারিখটি নরেন্দ্র মোদির জন্মদিনের তারিখ। বুধবার ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিন উপলক্ষে চারিদিক থেকে আসে শুভেচ্ছা। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দ্বিধাবোধ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা।(Narendra Modi )\

[আরও পড়ুন:Truck Movement: অবশেষে তিলপাড়া ব্যারেজের উপর চালু হতে চলেছে ট্রাক  ]

নিজের এক্স হ্যান্ডেল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।” সেই পোস্টে ইংরেজিতেও শুভেচ্ছা জানান ঘাসফুল শিবিরের সেনাপতি। অন্যদিকে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির জন্মদিনে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করছি।”

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi )জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে। ঈশ্বর ওনাকে দীর্ঘায়ু দিন ও সুস্থ রাখুন।” আরও জানা গিয়েছে যে শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা মোদীজিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র(Narendra Modi )মোদির জন্মেছিলেন ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে ভাডনগরে। ৮ বছর বয়স থেকে তিনি যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস)। তারপর তাঁকে বিজেপিতে পাঠানো হয় ১৯৮৫ সালে। ১৯৯৮ সালে তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে।