ad
ad

Breaking News

Nabanna Protest

নবান্ন অভিযান: বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের সাতটি এফআইআর দায়ের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।

Nabanna Protest Sparks Seven FIRs Against BJP Leaders

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: নবান্ন অভিযানকে (Nabanna Protest) নিয়ে শনিবার তোলপাড় চলেছিল রাজ্য রাজনীতিতে। যেভাবে পুলিশের লাঠির আঘাতে জখম হন অভয়ার মা এবং পরে অনশনে বসে অসুস্থ হয়ে পড়েন, তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে। তিলোত্তমার মাকে হাসপাতালে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।

[আরও পড়ুন: Bengal Weather: টানা বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা]

এবার পুলিশ পাল্টা অভিযোগ আনল বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে। কলকাতা পুলিশ মারফত জানা গিয়েছে যে মোট ৭টি এফআইআর দায়ের করা হয়েছে অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল সহ গেরুয়া শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, পুলিশের উপর হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা ভালো, গতকালের সংঘর্ষের জেরে পুলিশও আহত হয়েছে।

প্রসঙ্গত, আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের (Nabanna Protest) ডাক দেন মহিলা চিকিৎসকের মাতা-পিতা। একাধিক বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি, সাধারণ মানুষকেও আন্দোলনে যোগ দেওয়ার কথা বলা হয়। নবান্ন অভিযানের আগের রাতে মশাল মিছিলে নামে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শ্যামবাজারে একটি সভা হয় এবং সেখান থেকে এই হত্যাকাণ্ড সংক্রান্ত বক্তব্য রাখা হয়।

[আরও পড়ুন: Volodymyr Zelenskyy: “দখলদারদের জমি ছাড়বে না ইউক্রেন”—ট্রাম্পকে খোঁচা জেলেনস্কির]

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার, ৯ই আগস্ট, নবান্ন অভিযানের (Nabanna Protest) নামে অভয়ার মা-বাবা। তবে এই কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়ার একাধিক জায়গা। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের তরফ থেকে। শুধু তাই নয়, ইট ও কাঁচের বোতল পর্যন্ত ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। তবে পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল পার্ক স্ট্রিট চত্বরে। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, যার ফলে অনেকেই আহত হয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, পুলিশের লাঠির আঘাতে কপাল ফুলেছে অভয়ার মার। পরে রেসকোর্সের পাশে অবস্থানে বসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।