ad
ad

Breaking News

Messi Yuvabharati Chaos

Messi Yuvabharati Chaos: যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার হলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত

এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন, “অভিযোগ হচ্ছে, এফআইআর হবে।

Messi Yuvabharati Chaos Police Action

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: যুবভারতীর মেসি-কাণ্ডে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, যা বিশ্বকেও অবাক করেছে। বিরোধীরা বলছেন, এই ঘটনায় বাংলার মাথা হেঁট হলো। রাজনৈতিক এবং নাগরিক মহলে চরম চাপানউতোরের মধ্যেই শনিবার রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা সাংবাদিকদের মুখোমুখি হন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম সরাসরি আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিকদের জানান, আয়োজকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন, “অভিযোগ হচ্ছে, এফআইআর হবে। কোথায় কোথায় সমস্যা আছে, কারা কারা দোষী সবই তদন্ত করে দেখা হবে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে।” পুলিশ যে কোনোভাবেই দোষীদের রেয়াত করবে না, তা এদিন জোর দিয়েই বলেন জাভেদ শামিম। তিনি হুঁশিয়ারি দেন, “যাঁরা যাঁরা এর জন্য দায়ী কাউকেই ছাড়া হবে না, শাস্তি পাবেনই।”

এই গোটা আয়োজনের নেপথ্যে থাকা শতদ্রু দত্তের বিরুদ্ধে এফআইআর হয়েছে কি না বা তাঁকে আটক করা হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাভেদ শামিম স্পষ্টভাবে জানান, “হ্যাঁ, এফআইআর প্রক্রিয়া চলছে। ওনাকে আটক করা হয়েছে। এরপরে যে আইনি পদক্ষেপ আছে, তা করা হবে।” এর ফলে শতদ্রু দত্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু এবং তাঁর আটকের খবরটি নিশ্চিত হলো। মেসি মাঠ ছাড়ার পরই গ্যালারি থেকে বোতল ছোড়া এবং দর্শকদের ভাঙচুরের মতো ভয়ঙ্কর ছবি ধরা পড়ে যুবভারতীতে, যা নিয়ে এই মুহূর্তে রাজ্য প্রশাসন চরম চাপের মুখে।