ad
ad

Breaking News

Nabanna

Nabanna: ডিভিসির ছাড়া জলে ক্ষতি হলে দায়ভার তাদের: নবান্ন

সবথেকে সমস্যা ডিভিসির জলাধার গুলির দীর্ঘ সময় ধরে পলি সংস্কার হয় না।

mamata-slams-dvc-over-flooding-nabanna-sends-warning-email

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের অভিযোগ করেছেন ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক অঞ্চল প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়ার পর বুধবার নবান্নের তরফ থেকে ফের ডিভিসিকে ইমেইল বার্তা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ডিভিসি যেভাবে না বলে জল ছাড়ছে তাতে বেশকিছু অঞ্চল প্লাবিত হয়েছে। (Nabanna)

[আরও পড়ুনঃ Modi Visit: ২৬-এর নির্বাচনের আগে বঙ্গে মোদি সফর, ঘোষণা করা হবে একাধিক প্রকল্পের শিল্যানাস]

রাজ্যের এই ধরনের ক্ষতি হলে তার দায় নিতে হবে ডিভিসি কর্তৃপক্ষকেই। বিগত কয়েক ঘণ্টায় ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সবথেকে সমস্যা ডিভিসির জলাধার গুলির দীর্ঘ সময় ধরে পলি সংস্কার হয় না। সম্প্রতি ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা কে পলি সংস্কারের বিষয়টি নিয়ে আরো একবার জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন। এবং তার সঙ্গে বর্তমান বিজেপি সরকারকেও তীর দেগেছেন। বর্তমান কেন্দ্রীয় সরকার কোন কথা শোনে না এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গা থেকে জল ছাড়া হচ্ছে। ‌(Nabanna)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

ডিভিসি, পাঞ্চেত, মাইথন থেকে অনবরত জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি, বর্তমান সহ বেশ কিছু জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে আরও একবার উদ্যোগ নেওয়া হয়েছে নবান্ন থেকে। না বলি জল ছাড়ার পথে রাজ্যের যে ক্ষতি হচ্ছে তার দায় নিতে হবে ডিভিসি কে, এই মর্মে পুনরায় ইমেইল বার্তা পাঠানো হয়েছে নবান্ন থেকে। (Nabanna)