ad
ad

Breaking News

Mamata on Indigo Flight

Mamata on Indigo Flight: বিমান পরিষেবায় বিপর্যয় নিয়ে কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

বেশ কয়েকদিন ধরে বিমান পরিষেবা না থাকায় মানুষের প্রবল সমস্যা হচ্ছে

Mamata on Indigo Flight

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবায় বিগত কয়েকদিন ধরে চলেছে আমূল বিশৃঙ্খলা। প্রচুর বিমান বাতিল, যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিকল্প পরিবহণের খোঁজ সব মিলিয়ে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বিমান পরিবহণে। নির্ধারিত উড়ান না পেয়ে নাজেহাল যাত্রীদের অসুবিধা চরমে পৌঁছেছে। আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের।সোমবার দমদম বিমানবন্দর থেকে কোচবিহার রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন,“বেশ কয়েকদিন ধরে বিমান পরিষেবা না থাকায় মানুষের প্রবল সমস্যা হচ্ছে (Mamata on Indigo Flight)।

কোনও পরিকল্পনা না থাকার কারণেই এই বিপর্যয়। এর জন্য সম্পূর্ণভাবে কেন্দ্র দায়ী। আগে থেকেই বিকল্প প্রস্তুতি থাকা উচিত ছিল। এই পরিস্থিতিতে যাত্রীরা আদালতে যেতেও পারেন।”তিনি আরও বলেন,“বিমান বাতিলের পর যাত্রীদের বলা হচ্ছে অন্য পথে যেতে। এটা কি সম্ভব? যে রাস্তায় বিমানে ২ ঘণ্টা লাগে, ট্রেনে ২৪ থেকে ৩৬ ঘণ্টা লাগছে। তার উপর আগাম টিকিট, রিজার্ভেশনের ঝক্কি। সব মিলিয়ে যাত্রীদের চূড়ান্ত ভোগান্তি।” মমতার কটাক্ষ, “কেন্দ্রের বিজেপি সরকার সবসময় ভোটের কথা ভাবে, আর আমরা ভাবি মানুষের কথা। তাই মানুষ সমস্যায় পড়লে আমাদেরই চিন্তা করতে হয় (Mamata on Indigo Flight)।”