ad
ad

Breaking News

Mamata Banarjee

ইডির বিরুদ্ধে থানায় খোদ মুখ্যমন্ত্রী! আইপ্যাক তল্লাশি কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তৃণমূলের রণকৌশল চুরি করার জন্য কেন্দ্র ইডিকে ব্যবহার করেছে।

mamata-fir-against-ed-over-ipac-raid

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: তল্লাশির নামে আইপ্যাক দফতর থেকে তৃণমূলের নির্বাচনী তথ্য ও নথি চুরির অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। আচমকাই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। খবর পেয়ে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পনেরো মিনিট থাকেন প্রতীকের বাড়িতে। এরপর একটি সবুজ রঙের ফাইল হাতে বের করেন মমতা। তিনি অভিযোগ করেন, ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তৃণমূলের নির্বাচনী রণকৌশল চুরি করতেই এটি চালানো হয়েছে।

একই সময় ইডি সল্টলেকের আইপ্যাক অফিসেও হানা দেয়। মুখ্যমন্ত্রী সেখানেও পৌঁছে কিছু নথি, মোবাইল এবং ল্যাপটপ নিজের গাড়িতে তোলেন। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তৃণমূলের রণকৌশল চুরি করার জন্য কেন্দ্র ইডিকে ব্যবহার করেছে।

ঘটনার সব জটিলতা কলকাতা হাই কোর্ট পর্যন্ত পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক জানতে চেয়েছে, তল্লাশির সময় ঠিক কী ঘটেছিল এবং ঘটনাস্থলে কোন আধিকারিকের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। ইতিমধ্যেই ইডির তরফে বিস্তারিত রিপোর্ট অর্থমন্ত্রকে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রকে সরবরাহ করা হবে।